June 3, 2026, 1:59 pm
শিরোনাম :
ট্রাইব্রেকারে খাদিম প্যানেলকে হারিয়ে চ্যাম্পিয়ন এ-সেভেন এক্স শিবগঞ্জ জৈন্তাপুরে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ আমেরিকায় সিলেটী সাংবাদিক ফররুখ চৌধুরীর দুই ছেলের কৃতিত্ব পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় কম্পোস্ট সার তৈরির কর্মশালা: নিরাপদ খাদ্য ও মাটির স্বাস্থ্য রক্ষায় জোর সিলেটে চিত্রনায়িকা শাবনুরের বাবা খুন: খালাস পেলেন ইলিয়াস আলী, ফখরুল ইসলাম ফারুক সহ সব আসামি সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শুভেচ্ছা দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফারুকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name

বিজ্ঞপ্তি:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

ওসমানী নগর উপজেলায় ফখরুল ইসলাম ফারুকের নিজ বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

ইফতারের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনাও করা হয়।

 

দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তছন মিয়া।

 

এছাড়াও উপস্থিত ছিলেন লন্ডন বিএনপি নেতা জয়নাল চৌধুরী, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, হাজী আব্দুল গফ্ফারসহ বুরুঙ্গা ইউনিয়ন ও ওসমানীনগর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা