August 5, 2026, 2:31 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

ছাত্র-জনতার ওপর হামলায় ছাত্রলীগ নেতা মিজান আহমদ রাফি-এর নামে মামলা

Reporter Name

স্টাফ রিপোর্টার:

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সিলেট জেলা ছাত্রলীগ সিলেট সিটি কর্পোরেশন ২৭নং ওয়ার্ড-এর সহ-সভাপতি মিজান আহমদ রাফি-এর বিরুদ্ধে মামলা হয়েছে। ১৮ জুলাই ২০২৪ইং শাহপরান মডেল থানা জি.আর মামলা নং-১২৮/২০২৪ইং, সিলেট নগরীর বনকলাপাড়ার বাসিন্দা মোঃ রায়হান উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।

 

মামলায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক দেবাংশু দাস (মিটু), সভাপতি, আপ্তাব আহমদ খান, ২৭নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মিজান আহমদ রাফি, সাবেক কাউন্সিলর, ৭নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন সহ অজ্ঞাতনামা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ ৫০/৬০ জনকে আসামী করা হয়।

 

মামলার বিষয়টি নিশ্চিত করে শাহপরান মডেল থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন বলেন, মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মাউন্ট এডোরা হাসপাতাল এলাকায় অভিযুক্ত ব্যক্তিরা ছাত্র-জনতাকে প্রাণে হত্যার হুমকি দেন। এ সময় সাধারণ জনগণের ওপর গুলি ছুড়ে মামলার বাদীকে মারাত্মক রক্তাক্ত জখম করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা