August 6, 2026, 4:23 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

Reporter Name

খেলাধুলা ডেস্ক :

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতকে ১–০ গোলে হারিয়ে বহু প্রতীক্ষিত এক বিজয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত ম্যাচে একাদশে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনই হয়েছেন লাল–সবুজের জয়ের নায়ক। ম্যাচের ১১তম মিনিটে তার করা একমাত্র গোলেই জয় পায় বাংলাদেশ।

 

২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর কোনো স্বীকৃত ম্যাচে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। দীর্ঘ ২২ বছরের সেই খরা ভেঙে নতুন ইতিহাস রচনা করল হাভিয়ের ক্যাবরেরার দল।

 

ম্যাচের শুরুতেই আক্রমণে গতি আনতে কিছুটা বেগ পেতে হয় স্বাগতিকদের। তবে ভারত ডি–বক্সে একাধিকবার ঢুকলেও শেষ মুহূর্তে গোলের দেখা পায়নি। বরং একাদশে ফিরেই চমক দেখান মোরসালিন। বাম প্রান্ত থেকে রাকিব হোসেনের বাড়ানো আড়াআড়ি ক্রসে পা ছুঁইয়ে দলকে এগিয়ে নেন তিনি, উল্লাসে ভাসান গ্যালারিভর্তি দর্শককে।

 

২০তম মিনিটে গোলরক্ষক মিতুল মারমার ভুলে বিপদের মুখে পড়ে বাংলাদেশ। তবে ডিফেন্ডার হামজা চৌধুরীর মাথা ছোঁয়া ক্লিয়ারেন্সে গোল হজমের হাত থেকে রক্ষা পায় দল।

 

৩৪তম মিনিটে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে তপু বর্মণ ও ভারতের বিক্রমের ধাক্কাধাক্কিতে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

শেষ পর্যন্ত মোরসালিনের সেই এক গোল ধরে রেখে ১–০ ব্যবধানে ম্যাচ জিতে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ। এ জয় এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের পথকে খুলে দেওয়ার পাশাপাশি ভারতবিরোধী লড়াইয়ে যোগ করল নতুন এক স্মরণীয় অধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা