August 5, 2026, 3:31 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

ধানের শীষের পক্ষে ও অ্যাড. এমরান চৌধুরীর সমর্থনে অবিরাম গণসংযোগ

আলাপন ডেস্ক

সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে ও ধানের শীষের পক্ষে নেতাকর্মীরা চালিয়ে যাচ্ছেন অবিরাম গণসংযাগ। এতে সাধারণের মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, বুধবার (১৯ নভেম্বর) দিনভর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে প্রচারপত্র বিলি এবং গণসংযোগ চালিয়েছেন। দলীয় মনোয়ন পাওয়ার পর থেকে প্রতিদিনই চলছে এমন প্রচারণা।

বুধবার গোলাপগঞ্জ সদর ইউনিয়ন, বিয়ানীবাজার পৌরসভার ৩ নং ওয়ার্ডের কসবা গ্রাম ও কোয়ারপার এলাকা, মাথিউরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পুরুষপাল ও কোনাপাড়া গ্রাম, মুড়িয়া ইউনিয়নে ৯নং ওয়ার্ডের সারপার ও নয়াগ্রামসহ সিলেট-৬ আসনের বিভিন্ন এলাকায় চলে এই গণসংযোগ।

গণসংযোগকালে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর প্রতি সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ ও জনপ্রিয়তা প্রকাশ পেয়েছে বলে স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য।

এদিকে, সিলেট-৬ আসনে ধানের শীষের কান্ডারি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাসপাতালে চিকিৎসাধীন আতাউর রহমান আতাকে দেখতে যান। এসময় তিনি অসুস্থ এই বিএনপি নেতার শারীরিক খোঁজ-খবর নেন এবং আশু রোগমুক্তির দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা