August 6, 2026, 5:55 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট ও ঢাকার বিভিন্ন এলাকা

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

শুক্রবার ছুটির সকালে হালকা ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। একই সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

 

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা শহরটির পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে।

 

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ঢাকায় ভূমিকম্পটি তুলনামূলকভাবে তীব্রভাবে অনুভূত হলেও সিলেটে ছিল হালকা। অনেকেই টেরও পাননি।

 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ ধরনের ভূমিকম্পকে সাধারণত মাঝারি মাত্রার হিসেবে ধরা হয়, যা ভবন ও স্থাপনার সামান্য ক্ষতি করতে পারে। ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত সিলেটে প্রায়ই কম-বেশি ভূমিকম্প অনুভূত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা