ডেস্ক রিপোর্ট :
সিলেট বিভাগে বিএনপির ১৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলের সিদ্ধান্ত মোতাবেক তাদের প্রাথমিক সদস্য পদও ফিরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি–আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পূর্বে যারা বহিষ্কৃত ছিলেন, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলের গঠনতান্ত্রিক সিদ্ধান্ত মোতাবেক এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন—সিলেট জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলিনা রহমানহ, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি এস এফ এ এম শাহজাহানমা, মাধবপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুজ আজিজ, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আ স ম আফজাল আলী রুস্তম,মাধবপুর উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. এখলাছুজ্জামান ভূইয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য নুরুল হক আফিন্দী,কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সদস্য আরিফুল ইসলাম জুয়েল, দিরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গোলাপ মিয়া, সাবেক মহিলাবিষয়ক সম্পাদক ছবি চৌধুরী,শাল্লা উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. সাইফুর রহমান, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আব্দুল মজিদ, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকার,তাহেরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কাশেম,ম ধ্যনগর উপজেলার বংশীকুন্ডু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এসব নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ পুনর্বহাল করা হয়েছে।