June 17, 2026, 2:54 am
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ট্রাইব্রেকারে খাদিম প্যানেলকে হারিয়ে চ্যাম্পিয়ন এ-সেভেন এক্স শিবগঞ্জ জৈন্তাপুরে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ আমেরিকায় সিলেটী সাংবাদিক ফররুখ চৌধুরীর দুই ছেলের কৃতিত্ব পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের প্রথম কূপে পুনরায় গ্যাসের সন্ধান

Reporter Name

আলাপন ডেস্ক :

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাসক্ষেতে প্রথম কূপের ওয়ার্কওভার (সংস্কার) শেষে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে। ইতোমধ্যে কূপটি থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলনও শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিক।

 

সূত্র জানায়, নতুন এই কূপে দৈনিক প্রায় ৫০ লাখ ঘনফুট গ্যাস মজুত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে কৈলাশটিলার উৎপাদনরত চারটি কূপ থেকে দৈনিক গড়ে ২৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতো।

 

১৯৬১ সালে আবিষ্কৃত এই গ্যাসক্ষেত্রে এ পর্যন্ত আটটি কূপ খনন করা হয়েছে। উৎপাদন হ্রাস পাওয়ায় ২০২৩ সাল থেকে বন্ধ কূপগুলোতে পুনঃখনন ও ওয়ার্কওভারের উদ্যোগ নেয় এসজিএফএল। এর অংশ হিসেবে কূপ-২ থেকে দৈনিক ৫.৮৫ মিলিয়ন ঘনফুট এবং কূপ-৮ থেকে ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন শুরু হয়।

 

চলতি বছরের জানুয়ারিতে কৈলাশটিলা-১, রশিদপুর-৩ এবং বিয়ানীবাজার-২ কূপের ওয়ার্কওভার প্রকল্প হাতে নেওয়া হয়। গত আগস্টে শুরু হওয়া কৈলাশটিলা-১ কূপের পুনঃখনন কাজ এখন ফল দিতে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা