August 7, 2026, 8:23 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

ধানের শীষ উন্নয়ন অগ্রগতির ও সমৃদ্ধির প্রতীক : মিফতাহ্ সিদ্দিকী

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দূর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা। আজ জনগণ আবারো সেই মুক্তির পথে হাঁটতে প্রস্তুত। এই কর্মসূচি সমূহ বাস্তবায়ন করতে হলে এবং জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থেকে বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে ধানের শীষ কোন ব্যাক্তি বিশেষের প্রতীক নয়, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক, এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, এটি আাগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক, এটি বিএনপির প্রতীক, এটি উন্নয়নের প্রতীক, এটি অগ্রগতির প্রতীক, এটি সমৃদ্ধির প্রতীক।

 

শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার রনিখাই ইউনিয়নের মায়ার বাজারে ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, জনগণই আমাদের শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম এবং আগামীদিনের নেতা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, সব মিলিয়ে বিএনপি একটি গণমানুষের দল। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবদুল মন্নান, সহ সভাপতি নুরুল আমিন, যুগ্ম সম্পাদক এড. ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ আলী, আনোয়ার হোসেন রবি, সাধারন সম্পাদক রমজান আলী, যুবদল নেতা মুস্তাকিম আহমদ ফরহাদ, ছাত্রদল নেতা আল আমিন সারওয়ার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা