August 7, 2026, 6:29 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

অবকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে সিলেট – ৩ আসনের ভাটি অঞ্চলকে নগরে রুপান্তরিত করবো: জুনেদ

Reporter Name

মোঃ ফারুক মিয়া :

 

সিলেট-৩ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী ও দলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ বলেছেন, “নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় অনেক রাজনৈতিক দল জোটে গেলেও এনসিপি এবার শুরু থেকেই এককভাবে নির্বাচন করার জন্য কাজ করছে। তিনশো আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

 

সোমবার দুপুরে গহরপুরী (রহ.) এর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও জানান, গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের ধারা থেকেই এনসিপির জন্ম। দল গঠনের শুরুর সময় থেকেই তিনি সিলেট-৩ আসনের বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ এবং দক্ষিণ সুরমায় সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করছেন। ইতোমধ্যে তেরশো পঞ্চাশ জনের মতো ব্যক্তি এনসিপি থেকে নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

 

ব্যারিস্টার জুনেদ বলেন, “সিলেট-৩ আসনে এনসিপিকে শক্তিশালী করতে আমি শুরু থেকেই কাজ করেছি। মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে এবং জনগণের উন্নয়ন ও সেবার সুযোগ দেবে বলে আশা করি।”অবকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে সিলেট – ৩ আসনের ভাটি অঞ্চলকে নগরে রুপান্তরিত করবো ইনশাআল্লাহ বলেও বলেন।

 

কবর জিয়ারত শেষে তিনি বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের গহরপুর বাজারে গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের কাছে শাপলা কলি মার্কায় এনসিপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

 

গণসংযোগ কর্মসূচিতে এলাকার আলেম-ওলামা, বর্ষীয়ান মুরব্বি, দক্ষিণ সুরমা–বালাগঞ্জ–ফেঞ্চুগঞ্জ উপজেলার এনসিপির নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা