August 5, 2026, 4:28 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান কোটির টাকার চোরাচালানী মালামাল জব্দ

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পৃথক অভিযানে প্রায় ৯০ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

 

বিজিবি জানায়, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, কালাইরাগ, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপি’র সদস্যরা এসব অভিযানে অংশ নেন। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—ভারতীয় পেঁয়াজ, শাড়ি, স্কিন সানরাইজ ক্রিম, মেলনর ক্রিম, পন্ডস বিউটি ফেসওয়াশ, বডি স্প্রে, চিনি, শীতের কম্বল, জিরা, পান, চকলেট, সনপাপড়ি এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ। এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি নৌকাও আটক করা হয়।

 

সব মিলিয়ে জব্দ মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। তারা আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দ মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা