August 7, 2026, 12:29 am
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

সমবায়ের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব: জেলা সমবায় কর্মকর্তা,সিলেট

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় দক্ষ সমবায়ী তৈরি ও একটি সফল সমবায় সমিতি গড়ে তোলার লক্ষ্যে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মহবুবুর রহমান।

 

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা সমবায় কর্মকর্তা মোঃ রহিম উদ্দিন তালুকদার। তিনি বলেন, “প্রশিক্ষিত জনগোষ্ঠী সমবায়ের মাধ্যমে নিজের ভাগ্যোউন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুষ্ঠু ব্যবস্থাপনা ও সঠিক দিকনির্দেশনা অনুসরণ করলে একটি সমবায় সমিতি সফল হতে পারে।”

 

প্রধান অতিথি সফল সমবায় গঠনে সংগঠনের স্বচ্ছতা, সঞ্চয় বৃদ্ধি, হিসাবরক্ষণ, সদস্যদের সক্রিয় অংশগ্রহণসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

 

প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মমতাজুর রহমান এবং উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপংকর সূত্রধর। পাশাপাশি প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক শাহানূর আক্তার, শুভ্রাংশু চক্রবর্তী ও তন্ময় আদিত্য,সহকারী পরিদর্শক।

 

বিভিন্ন ক্যাটাগরির ২৫ জন সমবায়ী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা