August 6, 2026, 7:10 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

নিবন্ধন পেল সামাজিক সংগঠন ‘ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি’

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

সিলেটের স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন লাভ করেছে।

গতকাল ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে সংগঠনটিকে যুব ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে নিবন্ধন সনদ প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাওলানা ছালিম আহমদ খাঁন, দায়িত্বশীল সদস্য আরাফাত রহমান চৌধুরী, সাইয়ান আহমদ চৌধুরী এবং হাম্মাদ বিন আনিস সরকার।

যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিলেট জেলার উপপরিচালক মোঃ আব্দুর রউফ শাহ।

 

এ সময় উপপরিচালক মহোদয় সংগঠনের সভাপতি ছালিম আহমদ খাঁনের হাতে সরকারি নিবন্ধন সনদ হস্তান্তর করেন।

সনদে উল্লেখ রয়েছে “সিলেট জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সরকারি নিবন্ধন এবং পরিচালনা আইন ২০১৫-এর ধারা ৪ এবং যুব সংগঠন নিবন্ধন ও পরিচালনা বিধিমালা ২০১৭-এর বিধি ৩(৪) অনুযায়ী ২০/১১/২০২৫ তারিখে যুউঅ/সিল/০১৬০/২০২৫ নম্বরে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি নিবন্ধিত হলো।”

 

নিবন্ধন প্রসঙ্গে সংগঠনের সভাপতি ছালিম আহমদ খান বলেন “ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই রক্তদানের পাশাপাশি মানবসেবা, দুর্যোগকালীন সহায়তা, যুবদের সঠিক দিকনির্দেশনা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং মানবিক সমাজ গঠনে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”

 

তিনি আরও বলেন, “যুব উন্নয়ন অধিদপ্তর আমাদের কাজকে স্বীকৃতি দেওয়ায় আমরা আরও অনুপ্রাণিত। ভবিষ্যতে শিক্ষা, মানবিক সহায়তা, সমাজসচেতনতা, দুর্যোগ ব্যবস্থাপনা, রক্তদান কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সংগঠনটি আরও জোরালো ভূমিকা রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা