August 6, 2026, 7:06 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফয়সল চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

‘গণতন্ত্রের মা’ হিসেবে খ্যাত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও শিরণি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর উদ্যোগে শুক্রবার বাদ আসর দক্ষিণ বিয়ানীবাজার মোকাম মসজিদে এই মিলাদ, দোয়া ও শিরণি বিতরণ করা হয়।

মিলাদ শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন দক্ষিণ বিয়ানীবাজার মোকাম মসজিদের ইমাম মুফতি মাওলানা আবদুল বাছিত।

এতে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কবির আহমদ লাউতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক ধনাই, সহসভাপতি নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, কুড়ার বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ মেম্বার, বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা কয়েছ আহমদ, জামাল আহমেদ, হোসেন আহমদ মেম্বার, আব্দুল গফুর, বিলাল আহমদ, শাহাদাত হোসেন, বিপ্লব আহমেদ, সিলেট জেলা যুবদলের সদস্য এবি কালাম, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদের আহবায়ক ফাহিম সাকিল অপু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ হাসনাত জামিল, উপজেলা যুবদল নেতা মোরশেদ পলু, ওলিউর রহমান তারেক, জামিল আহমেদ, উপজেলা ছাত্রদলের নেতা মাহবুব আহমেদ প্রমুখ। এছাড়া বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে ‘আপোসহীন’ নেত্রী হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং তাঁর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের প্রত্যেক সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু চেয়েও দোয়া করা হয়। একইসাথে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন বিএনপি নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা