August 7, 2026, 10:05 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

নারীদের উন্নয়ন, নিরাপত্তা ও সামাজিক সেবা বাড়ানোর প্রতিশ্রুতি : ব্যারিস্টার জুনেদ

Reporter Name

মোঃ ফারুক মিয়া :

 

মঙ্গলবার মোগলাবাজার ইউনিয়নের রাঘবপুর গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে উপস্থিত হয়ে জনসংযোগ ও মতবিনিময় করেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

 

বৈঠকে গ্রামের মা-চাচী, গৃহিণী, যুবতী এবং বিভিন্ন বয়সী নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যারিস্টার জুনেদ তাদের সাথে ঘনিষ্ঠ আলোচনায় স্থানীয় সমস্যা, নারীদের দৈনন্দিন ভোগান্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তা এবং সামাজিক সহায়তা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত শোনেন। বিশেষ করে মাতৃস্বাস্থ্য, গ্রামীণ সড়কব্যবস্থা, বিশুদ্ধ পানি, চিকিৎসা সুবিধা, দারিদ্র্য দূরীকরণ ও নারীদের কর্মসংস্থান—এসব ইস্যুতে নারীরা খোলামেলা আলোচনা করেন।

 

নারীরা জানান, দীর্ঘদিন ধরে গ্রামে স্বাস্থ্যসেবা ও নিরাপদ চলাচলের অভাব তাদের জীবনে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এসময় তারা শাপলা কলি প্রতীকের প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন এবং আশা প্রকাশ করেন, ব্যারিস্টার জুনেদ নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

 

ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, “গ্রামের নারীদের শক্তি ও অংশগ্রহণই আমাদের উন্নয়নের মূল চালিকা শক্তি। আমি নির্বাচিত হলে নারীদের স্বাস্থ্য, নিরাপত্তা, সাশ্রয়ী শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক সুরক্ষা আরও সহজলভ্য করার উদ্যোগ নেব।”

 

তিনি আরও আশ্বস্ত করেন যে, নারী ও পরিবারকল্যাণমূলক প্রতিটি কাজে তিনি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

 

উঠান বৈঠককে কেন্দ্র করে রাঘবপুর গ্রামে ছিল উৎসাহ-উদ্দীপনার পরিবেশ। স্থানীয়দের মত, নারীদের সক্রিয় অংশগ্রহণে এ বৈঠক শুধু রাজনৈতিক আড্ডা নয়, বরং গ্রামের উন্নয়ন পরিকল্পনায় নারীর কণ্ঠস্বরকে সামনে নিয়ে আসার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা