August 7, 2026, 6:33 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

আমাকে যে ভোট দেবে না, আমি তারও এমপি’ : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

‘আমাকে যে ভোট দেবে না, আমি তারও এমপি’ — ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী

 

সিলেট-৩ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়াতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। গণসংযোগের এক পর্যায়ে তিনি বলেন, “আমাকে যে ভোট দিবে না, আমি তারও এমপি। আমি সবার সেবক হতে চাই, মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য। কোনো ভেদাভেদ বা বৈষম্যের রাজনীতি আমি করবো না।”

 

তিনি আরও বলেন, এলাকার মানুষের ন্যায়বিচার, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নকে সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখেন তিনি। রাজনীতিকে সেবামূলক দায়িত্ব উল্লেখ করে জুনেদ বলেন, জনগণের ভোট শুধু নির্বাচন নির্ধারণ করে না; জনগণের আস্থা একজন জন প্রতিনিধির কাজকে গতিশীল করে। তাই ভোটের বাইরে গিয়ে সকল মানুষের উন্নয়ন অধিকার নিশ্চিত করতে চান তিনি।

 

গণসংযোগ চলাকালে এলাকাবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। দক্ষিণ সুরমার গ্রামীণ সড়কের বেহাল অবস্থা, ফেঞ্চুগঞ্জের কৃষকবান্ধব নীতি প্রয়োজন, বালাগঞ্জের তরুণদের কর্মসংস্থানের সীমাবদ্ধতা—এসব বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে নোট নেন এবং সমাধানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান।

 

ব্যারিস্টার জুনেদ বলেন, “সিলেট-৩ আসনের প্রতিটি মানুষ আমার পরিবার। আমাকে সমর্থন করুক বা না করুক, আমি কাউকে পিছিয়ে রাখবো না। এলাকার উন্নয়নই আমার রাজনীতি।” তিনি উন্নয়ন পরিকল্পনার মধ্যে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র, স্থানীয় শিল্পের প্রসার, তরুণদের জন্য কারিগরি শিক্ষার বিস্তার এবং স্বাস্থ্যসেবা সহজীকরণের কথা তুলে ধরেন।

 

দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণের উপস্থিতিতে তার গণসংযোগে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বক্তব্যের শেষে তিনি সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক চর্চাই দেশের উন্নয়নের ভিত্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা