August 5, 2026, 1:04 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

সিলেট নগরীতে মদ ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ৬

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

সিলেট নগরের কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ, গাঁজা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন—বিশাল (২৩), আকাশ (২৩), সুব্রত (২১), রাজা (২০), করণলাল (২২) ও শান্তিলাল (৪০)। তাঁদের মধ্যে পাঁচজন কাষ্টঘর সুইপার কলোনীর বাসিন্দা এবং একজন টিলারগাঁও এলাকার বাসিন্দা।

 

শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ, ৩৪ বীর, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব-৯ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।

 

পুলিশ জানায়, অভিযানে ১৯৩ লিটার চোলাই মদ, ২ কেজি ১৯০ গ্রাম গাঁজা এবং ১৫টি নতুন ও পুরোনো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া শান্তিলালের বিরুদ্ধে একটি সাজা পরোয়ানা ও চারটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত চলছে। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা