August 8, 2026, 12:34 am
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

নারীদের সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার 

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যেকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিলেটে অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়। এছাড়া দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয় ৷ এর আগে একটি র্যালি অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসন,সিলেট ও মহিলা বিষয়ক অধিদপ্তর,সিলেট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী(অতিরিক্ত সচিব)।

 

প্রধান অতিথি বলেন, নারীদের মানুষ হিসেবে যথাযথ মর্যাদা দিলে নারী সংক্রান্ত অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। বর্তমান বাস্তবতায় নারীদের আলাদা চোখে দেখার সুযোগ নেই। নারী-পুরুষের সামাজিক দৃষ্টিভঙ্গি হতে হবে সমান অধিকারের। নারীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, সামাজিক বৈষম্যমুক্ত হওয়ার জন্য নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। অর্থনৈতিক মুক্তি নারীর প্রতি সহিংসতাও অনেকাংশে কমিয়ে আনতে পারে। নারী যখন নিজে উপার্জন করবে তখন পরিবারের পুরুষ সদস্যের মুখাপেক্ষী থাকতে হবে না৷ পরিবারের চাপিয়ে দেওয়া অনৈতিক সিদ্ধান্ত মাথা পেতে নিতে হবে না।

 

নারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনলাইন প্লাটফর্মগুলো নারীদের হয়রানি করার অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে । সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও ব্যক্তিগত তথ্য প্রচার সাবধানতা অবলম্বন করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত কারও সাথে বন্ধুত্বের বিষয়ে আরও সচেতন হতে হবে। তিনি আরও বলেন, সমাজ পরিবর্তনের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। যৌথ প্রয়াস ছাড়া একটি ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা যাবে না৷ নারী-পুরুষ আমাদের সকলের পক্ষ হবে একটি। একতাবদ্ধ হয়েই আমাদের একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। তিনি নারীদের সুরক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

 

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সচেতন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট সৈয়দা শিরিনা আক্তার,ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সিলেট অঞ্চলের ফিল্ড অফিসার নুসরাত জহির বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। এসময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

দিবসটি উপলক্ষ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কলসুমা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চিরশ্রী পৈত্য, সফল জননী মোছাম্মৎ গুলরাজ বেগম, নিযার্তনের দুঃস্বপ্ন মুছে সফল হওয়া পারভীন আক্তার ও সমাজে উন্নয়নে অসামান্য অবদান রাখা রিফাত আরা রিফাকে অদম্য নারী সম্মাননা ও স্মারক প্রদান করা হয়৷ এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা