August 7, 2026, 5:26 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

সিলেটের দক্ষিন সুরমায় নারী উদোক্তা ও বিশিষ্ট সমবায়ী রোজিনা আক্তারের বায়োগ্যাস প্ল্যান্টের উদ্ধোধন  

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

 

বিকল্প জ্বালানী হিসেবে সিলেটের দক্ষিন সুরমা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ইমপ্যাক্ট ফেইজ ৩ আওতাধীন বায়োগ্যাস প্লান্টের উদ্ভোধন করা হয়েছে। সোমবার (১৫ই ডিসেম্বর) উপজেলার দাউদপুর ইউনিয়নে ঝাপা গ্রামের রোজিনা আক্তার এর বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস অনীক চৌধরী প্রধান অতিথি হিসেবে এ বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন করেন।

 

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ ফুরিয়ে আসছে। তাই আমাদের বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই বিকল্প ব্যবস্থার প্রধান খাত হচ্ছে বায়োগ্যাস। যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সেহেতু প্রাকৃতিক গ্যাস ফুরালে বা শেষ হলেও বায়োগ্যাস শেষ হবে না।’

 

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের দক্ষিন সুরমা উপজেলার কর্মকর্তা মো: আমিনুজ্জামান চৌধুরীর সঞ্চলানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা: সাহাব উদ্দিন ‍মুন্না, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা , জনাব গৌতম পাল,উপজেলা কৃষি কর্মকর্তা, জনাব মোহাম্মদ মহবুবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা, । উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা প্রাণীসম্পদ সেক্টরের ভূমিকা তুলে ধরেন । উপজেলা কৃষি কর্মকর্তা জৈব সার ও কৃষি বিভাগের কথা ফুটিয়ে তুলেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা রোজিনা আক্তার ও শামীম আহমদ দম্পতীর এই বায়োগ্যাস প্রকল্পের সাধুবাদ জানান এবং ‍দুগ্ধ ঘাটতি উপজেলার দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারন প্রকল্পের আওধায় রোজিনা আক্তারের খামারে বিনিয়োগ সহ উক্ত এলাকায় প্রায় ১ কোটি টাকা বিতরন এবং সন্তোষজনক আদায়ের কথা তুলে ধরেন ।উক্ত অনুষ্টানের সভাপতি মো: আব্দুর রউফ শাহ বলেন যে,‘বায়োগ্যাসে হচ্ছে, একদিকে জ্বালানি সাশ্রয় অন্যদিকে পরিবেশ বান্ধব। ধোঁয়া ও কালিমুক্ত রান্না এবং জৈব সার তৈরি। এই বায়োগ্যাস প্লান্ট করার জন্য সরকার কারিগরী সুবিধাসহ এককালিন অফেরতযোগ্য ৫ হাজার টাকা দিচ্ছে এবং সেই সাথে নামমাত্র সার্ভিস চার্জে দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে।’ এবং তিনি রোজিনা আক্তারের এই মডেল প্রত্যেক গ্রামে সৃষ্টি করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান ।

 

এ কর্মকর্তা আগামী দিনে পরিবেশ বান্ধব, সুন্দর ভবিষৎ, উন্নত জীবন যাপনে বায়োগ্যাস ব্যবহারে এবং এ বিষয়ে সব ধরনের সহযোগিতা পেতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে যোগাযোগ করতে সবার প্রতি আহবান জানিয়েছেন।

এতে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সিলেট সদর উপজেলার সহকারী যুব উন্নয়ন অফিসার মো: সফিকুল ইসলাম, উপজেলা সমবায় দক্ষিন সুরমা সহকারী পরিদর্শক শুভ্রাংশু চক্রবর্ত্তী, , দাউদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আতাউর রহমান আতা, সহ সভাপতি বদরুল ইসলাম বদই, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফি আহমদ খান, তাজুল ইসলাম ইউপি সদস্য, সাইফ উদ্দিন আল ফারুক মিটু, আবদুল লতিফ,রাখালগঞ্জ দুগ্ধ সমবায় সমিতির সভাপতি গোকুল রঞ্জন দত্ত , বিউটি রানী দত্ত, আলাল মিয়া, মফিক আহমদ , কামিল উদ্দিন , বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা