August 6, 2026, 4:21 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

সিলেটে রোটারি জোন–১ এর উদ্যোগে জোনাল ইন্টার সিটি মিটিং অনুষ্ঠিত

Reporter Name

নিউজ ডেস্কঃ সিলেটে রোটারি ইন্টারন্যাশনালের উদ্যোগে জোনাল ইন্টার সিটি মিটিং ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। Ethics in Vocation—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় রোটারি জোন–১ সিলেটের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। পেশাগত জীবনে নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং সেবামূলক কর্মকাণ্ডে রোটারির ভূমিকা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

 

প্রোগ্রাম চেয়ারম্যান পিপি গোলাম হামিদ বাবুল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কান্ট্রি কোঅরডিনেটর পিডিজি ইশতিয়াক আবিদুজ্জামান,

বিশেষ বক্তা ছিলেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃকঃঅবঃ এম আতাউর রহমান পীর, এসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর সিদ্দিকুর রহমান,

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন বিএনপি মনোনীত সিলেট ১ আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুল মোক্তাদির।

ডি ৬৫ রিপসা টিমের এডমিন পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান রোটারি ইন্টারন্যাশনাল ডি ৬৫ এর সিনিয়র নেতৃবৃন্দ।

 

আলোচকরা বলেন- ব্যক্তিগত ও পেশাগত জীবনে নৈতিকতা বজায় রাখার মধ্য দিয়েই টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব। রোটারি সদস্যদের নিজ নিজ পেশায় সততা, মানবিকতা ও দায়বদ্ধতার অনুশীলন বাড়ানোর আহ্বান জানানো হয়।

সভায় আরও বলা হয়, সমাজ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে রোটারির ভূমিকা আরও বিস্তৃত করতে হলে ক্লাবগুলোর মধ্যে সমন্বয় ও আন্তঃনগর সহযোগিতা জোরদার করতে হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এমন আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা