August 6, 2026, 2:30 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

সিলেটে সংরক্ষিত নারী আসনের লড়াই তুঙ্গে: আলোচনায় এড. রোকসানা বেগম শাহনাজ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সিলেট বিভাগে বইছে সংরক্ষিত নারী আসনের নির্বাচনি হাওয়া। সংসদের বিশেষ কোটায় জনপ্রতিনিধি হওয়ার লড়াইয়ে এখন সরগরম সিলেটের রাজনৈতিক অঙ্গন। দলীয় মনোনয়ন নিশ্চিত করতে স্থানীয় রাজনীতির পাশাপাশি কেন্দ্রে জোর লবিং চালিয়ে যাচ্ছেন সিলেট বিভাগের চার জেলার অন্তত ১০ জন নারী নেত্রী।

 

তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত যে ১০ নেত্রীর নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তাদের মধ্যে অভিজ্ঞ আইনজীবী থেকে শুরু করে রাজপথের লড়াকু নেত্রীরাও রয়েছেন।

 

আলোচিত প্রার্থীদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম অ্যাডভোকেট রোকসানা বেগম। তিনি সিলেটের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত জননন্দিত মহিলা কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র, সাবেক সিলেট মহানগর মহিলাদলের সভাপতি এবং কেন্দ্রীয় মহিলাদলের সাংগঠনিক সম্পাদক,এডভোকেট রোকসানা বেগম শাহনাজ।

 

এখন সময়ের দাবী তৃণমূল থেকে গড়ে উঠা সাহসী প্রতিবাদী নারী এডভোকেট রোকসানা বেগম শাহনাজ কে সিলেটের উন্নয়নের স্বার্থে

সংরক্ষিত মহিলা আসনে সংসদ পদপ্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন জনগণ। তার রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্য তাকে লড়াইয়ে বেশ এগিয়ে রেখেছে।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ টি আসনে কাজ করেছেন ধানের শীষের জন্য। সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীরা তাকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চাইছেন। তাদের মতে, রাজপথের ত্যাগী ও পরীক্ষিত একজন যোগ্য নেত্রী এডভোকেট রোকসানা বেগম শাহনাজ।

 

সিলেট বিভাগের চার জেলা (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) থেকে মনোনয়নপ্রত্যাশীরা এখন ঢাকায় অবস্থান করছেন। কেন্দ্রের নজর কাড়তে কেউ কেউ নিজেদের বিগত দিনের রাজনৈতিক ত্যাগ ও বর্তমান সক্রিয়তার ফিরিস্তি জমা দিচ্ছেন। তবে শেষ পর্যন্ত ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করা হবে, নাকি নতুন কোনো সমীকরণ দেখা দেবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

সংসদীয় সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন দলীয় প্রধানের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সিলেটের ভাগ্য কাদের হাতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা