August 5, 2026, 2:08 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

তাসনিয়া ফারিণের দুটি সুখবর: প্রযোজনায় নতুন যাত্রা ও ‘প্রিন্স’ সিনেমায় চুক্তিবদ্ধ

Reporter Name

বিনোদন ডেস্ক :

অভিনেত্রী তাসনিয়া ফারিণ ক্যারিয়ারে একসঙ্গে দুই সুখবর দিয়েছেন। একটি জানিয়েছেন তিনি নিজেই, আরেকটি এসেছে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে।

হঠাৎই শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ফারিণ জানান, অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায়ও নাম লিখিয়েছেন তিনি। তাঁর নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ফড়িং ফিল্মস’। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘নতুন অধ্যায়ের শুরু। “ফড়িং ফিল্মস” আমার প্রোডাকশন হাউস। সবাই আমার জন্য দোয়া করবেন।’ সহশিল্পীরাও তাকে নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানিয়েছেন।

প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রথম কাজ কী—এ বিষয়ে জানতে চাইলে ফারিণ আপাতত কিছু জানাতে চাননি। তবে ‘ফড়িং ফিল্মস’-এর ফেসবুক পেজে জানানো হয়েছে, এই মাসেই প্রতিষ্ঠানটির প্রথম প্রযোজিত কাজ প্রকাশ পাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে প্রযোজনায় পথচলা শুরু করছেন ফারিণ।

এদিকে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ফারিণ। অবশেষে গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে—এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। হাসিমুখের চুক্তি-সইয়ের একটি ছবি পোস্ট করে ফারিণ লিখেছেন, ‘আমার নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। হৃদয় ভরা ভালোবাসা। তৈরি হচ্ছি “প্রিন্স”-এর জন্য।’

পরিচালক আবু হায়াত জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে শুটিং। শুরু থেকেই শাকিব খান ও ফারিণের অংশের দৃশ্য ধারণ করা হবে। তিনি আরও বলেন, “প্রিপ্রোডাকশনের কাজ প্রায় শেষ। আগামী সপ্তাহ থেকে টানা শুটিংয়ের আগে রিহার্সাল চলবে।” সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ‘ইনসাফ’ সিনেমায় শরীফুল রাজের বিপরীতে দেখা গেছে তাসনিয়া ফারিণকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা