June 17, 2026, 1:42 am
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ট্রাইব্রেকারে খাদিম প্যানেলকে হারিয়ে চ্যাম্পিয়ন এ-সেভেন এক্স শিবগঞ্জ জৈন্তাপুরে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ আমেরিকায় সিলেটী সাংবাদিক ফররুখ চৌধুরীর দুই ছেলের কৃতিত্ব পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেট-৩ আসনে জয়ী হলে কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের

Reporter Name

মোঃ ফারুক মিয়া :

সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ) জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেছেন, “আল্লাহ যদি শাপলা কলি মার্কাকে বিজয়ী করেন এবং আমাকে এমপি বানান, তাহলে পরবর্তী প্রজন্মকে কর্মদক্ষ করে তুলতে এলাকায় নিজস্ব কর্মসংস্থানের ব্যবস্থা করবো।”

 

মঙ্গলবার বালাগঞ্জের পশ্চিম গৌরিপুর ইউনিয়নের কলুমপুর গ্রামে উঠান বৈঠক ও গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

 

উঠান বৈঠকে ব্যারিস্টার জুনেদ আরও বলেন, নারীদের বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য আধুনিক মাতৃত্বকালীন সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনটি উপজেলায় বেকারত্ব দূরীকরণ, গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষাখাতে বিশেষ প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

 

এর আগে কলুমপুর গ্রামে শাপলা কলি প্রতীকের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ব্যারিস্টার জুনেদ। এতে স্থানীয় তরুণ-যুবকসহ এলাকার মুরুব্বিরা অংশ নেন। গণসংযোগ চলাকালে উন্নয়নমূলক স্লোগান ও যুবশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।

 

 

এছাড়াও একি দিনে, বালাগঞ্জ উপজেলার ওসমানীগঞ্জ বাজার জামে মসজিদে নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

 

পরবর্তীতে তিনি ওসমানীগঞ্জ বাজারে যান এবং স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন। এসময় তিনি এলাকার মানুষের খোঁজখবর নেন এবং তাদের মতামত শোনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা