June 17, 2026, 3:41 am
শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান ট্রাইব্রেকারে খাদিম প্যানেলকে হারিয়ে চ্যাম্পিয়ন এ-সেভেন এক্স শিবগঞ্জ জৈন্তাপুরে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ আমেরিকায় সিলেটী সাংবাদিক ফররুখ চৌধুরীর দুই ছেলের কৃতিত্ব পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটে গভীর রাতে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দু*র্বৃত্তদের না*শকতার ঘটনায় আ*তঙ্ক

Reporter Name

আলাপন ডেস্ক :

সিলেট নগরীতে একই রাতে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসেও আগুন দেওয়া হয়। তবে দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনা দুটি ঘটে শনিবার দিনগত গভীর রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত আড়াইটার দিকে পাঁচজন তরুণ দুইটি মোটরসাইকেলে করে শামসুদ্দিন হাসপাতালের পার্কিংয়ে এসে দাঁড়ানো একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। হাসপাতালের সিসিটিভি ফুটেজেও বিষয়টি ধরা পড়ে বলে নিশ্চিত করেন হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী। তিনি জানান, আগুনে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়।

এদিকে রাত ৩টার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত সদস্য জুনাইদ জানান, রাত ৩টা ১৫ মিনিটে শামসুদ্দিন হাসপাতালের অ*গ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ঠিক এর পরপরই রাত ৩টা ৪৮ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের খবর আসে। ফায়ার সার্ভিসের আরেকটি দল রাত ৩টা ৫০ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং রাত ৪টা ৫০ মিনিটে স্টেশনে ফিরে আসে।

পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থা দু’টি ঘটনার উদ্দেশ্য ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা