August 6, 2026, 10:19 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

সিলেটে দিনে দুপুরে আড়াই লাখ টাকা ছিনতাই 

Reporter Name

আলাপন ডেস্ক :

নগরীর পুলিশ লাইন মসজিদের পাশেই দিনে-দুপুরে ফ্রেশ সিমেন্ট কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং কর্মকর্তার প্রায় আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার দুপুর দেড়টার দিকে সংঘটিত এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

ভুক্তভোগী সুরঞ্জিত সরকার জানান, লালদীঘীরপাড়ের একটি ডিলার পয়েন্ট থেকে অফিসের ২ লাখ ৪৩ হাজার ২০০ টাকা নিয়ে বাঘবাড়ির পথে ছিলেন তিনি। পথিমধ্যে পুলিশ লাইন মসজিদের কাছে পৌঁছালে তিনটি মোটরসাইকেল যোগে ছয়জন হেলমেটধারী ছিনতাইকারী তার পথরোধ করে। তারা প্রথমেই তার মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় এবং তাকে মারধর শুরু করে। একপর্যায়ে দা দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি টাকার ব্যাগ আঁকড়ে ধরেন, তবে ধস্তাধস্তির মধ্যেই ছিনতাইকারীরা ব্যাগটি ছিনিয়ে নেয় এবং তাকে লাথি মেরে ফেলে দেয়।

 

তিনি জানান, ঘটনার পর একজন শিক্ষার্থী এগিয়ে এসে তাকে সহায়তা করে এবং ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

 

সুরঞ্জিত সরকার আরও বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা গেছে—লালদীঘীরপাড় থেকে দুটি মোটরসাইকেলে থাকা চারজন ছিনতাইকারী তাকে অনুসরণ করছিল। রিকাবিবাজার এলাকা থেকে আরও একটি মোটরসাইকেল তাদের সঙ্গে যোগ দেয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

 

পুলিশ ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা