August 5, 2026, 2:44 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

সুপার ওভারের নাটকীয়তায় ভারতের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দুর্দান্ত জয়

Reporter Name

খেলাধুলা ডেস্ক :

 

এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় শুক্রবার টস হেরে আগে ব্যাট করতে নেমে দলের বড় সংগ্রহ গড়ার ভিত্তি তৈরি করেন ওপেনার হাবিবুর রহমান সোহান। এরপর শেষ দিকে তাণ্ডব চালিয়ে স্কোরকে আরও সমৃদ্ধ করেন এসএম মেহরব।

 

শুরুর পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪.২ ওভারে ওপেনিং জুটি তুলে তোলে ৪৩ রান। জিসান আলম ১৪ বলে ২৬ রান করে ফিরলেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন সোহান। ৪৬ বলে ৬৫ রানের দারুণ ইনিংস খেলে তিনি আউট হন। মিডল অর্ডার ব্যর্থ হলেও শেষদিকে ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারে অবিচ্ছিন্ন ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন মেহরব। ইয়াসিরের ৯ বলে ১৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯৪।

 

লক্ষ্য তাড়ায় নেমে সমানতালে লড়ে ভারতও। ওপেনার ভৈবভ সূর্যবংশী ১৫ বলে ৩৮ এবং প্রিয়াংশ আরিয়া ২৩ বলে ৪৪ রান করে দলকে এগিয়ে নেন। অধিনায়ক জিতেশ শর্মা করেন ২৩ বলে ৩৩। শেষদিকে নেহাল ওয়াদহেরা ও রামানদীপ সিং পঞ্চম উইকেটে যোগ করেন ২৬ রান। শেষ ৩ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৩৯ রান। আব্দুল গাফফারের ওভারে আসে ১০ রান। এরপর রিপন মন্ডলের করা ১৯তম ওভারে ম্যাচ সমতায় ফেরে ভারত। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

 

সুপার ওভারে বাজিমাত করে বাংলাদেশ। প্রথম দুই বলেই রিপন মন্ডল নেন ভারতের দুই উইকেট। ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারালেও দ্বিতীয় বল ওয়াইড হওয়ায় প্রয়োজনীয় এক রান নিয়ে উল্লাসে মাতে বাংলাদেশ শিবির। ভারতের বিপক্ষে নাটকীয় এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে সোহান-মেহরবরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা