August 5, 2026, 2:06 pm
শিরোনাম :
র‍্যাব-৯ এর অভিযানে জৈন্তাপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্রী শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি গ্রেফতার উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা গোয়াইনঘাটে পূজা উদযাপন ফ্রন্টের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে শুক্রবার মতবিনিময় সভা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত ওসমানীনগরে নারীকে হুমকি-ধাক্কাধাক্কির অভিযোগে দুই নারী গ্রেফতার, আদালতে প্রেরণ জৈন্তাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন পর্তুগাল প্রবাসী ইকরাম উদ্দিনকে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পালিত হলো পবিত্র শবে বরাত

Reporter Name

ডেস্ক রিপোর্ট :

 

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে মুসলমান ধর্মাবলম্বীদের জন্য সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত পালিত হয়েছে। মঙ্গলবার রাতে মহান আল্লাহ তায়ালার রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর ইবাদত-বন্দেগিতে মগ্ন ছিলেন।

বিশ্বাস অনুযায়ী, মহিমান্বিত এই রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। এ কারণে মুসল্লিরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও তওবায় মশগুল থাকেন।

সন্ধ্যার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিরা দলে দলে নফল ইবাদতে অংশ নেন। মসজিদগুলোতে অনুষ্ঠিত হয় বয়ান ও ওয়াজ মাহফিল। মুসল্লিরা তাদের প্রয়াত স্বজনদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন। এ রাতে কবরস্থানগুলোতেও মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মাগরিব নামাজের পর ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে বায়তুল মোকাররমে লাইলাতুল বরাতের অনুষ্ঠানমালা শুরু হয়। ব্যক্তিগত নফল ইবাদত, তওবা ও জিকির-আজকারের জন্য সারারাত মসজিদটি মুসল্লিদের জন্য উন্মুক্ত রাখা হয়। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আখেরি মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করেন ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খানের সভাপতিত্বে রাত সাড়ে ৮টা থেকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে ওয়াজ করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা